1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক জৈন্তাপুরে দুই প্রবীণ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কারাদণ্ড জৈন্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থী ইমাম উদ্দিন নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহান স্বাধীনতা দিবসে জৈন্তাপুর উপজেলা বিএনপির শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১ জৈন্তাপুরে গণহত্যা দিবসে শহীদ গণকবরে প্রশাসনের পূষ্পার্ঘ্য অর্পণ জৈন্তাপুরে ১০ম শ্রেণির ছাত্র নিখোঁজ, পরিবারের উদ্বেগ জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল মদ সহ দুই কিশোর আটক

দেশে ফিরলো সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬জন শান্তিরক্ষীদের মৃতদেহ দেশে এসে পৌছেছে।

২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সেনাবাহিনীর অফিশিয়াল পেইজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি হতে জানানো হয়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মৃতদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি বিমানবন্দরে শান্তিরক্ষীদের মৃতদেহ গ্রহণ করেন। এছাড়াও মৃতদেহ গ্রহণকালে চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা এর ফোর্স কমান্ডার এর প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, সেনা সদর; ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃতদেহ গ্রহণকালে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সকল সামরিক ব্যক্তিবর্গ শাহাদাতবরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।

সেনাবাহিনী সূত্রে আরো জানানো হয়, আগামীকাল ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ পূর্বক যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, উক্ত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট