1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

জৈন্তাপুরে মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন  উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যদ্বয়ের সাথে সাথে ৭১এর বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলা সদর বাসস্ট্যান্ডে অবস্হিত বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

পরে এক একে জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, জৈন্তাপুর মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জৈন্তাপুর, আনসার ও ভিডিপি, আবাসিক প্রকৌশলীর কার্যালয়, খাশিয়া সেবা সংঘ,পূর্ববাজার ব্যবসায়ী সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি -২, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর  মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, প্রধান নির্বাহী প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট