1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ সিলেট সীমান্তে অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা

জৈন্তাপুরে ফেরিওয়ালা নজরুল ইসলামের মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে মো. নজরুল ইসলাম (৪২) নামে এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল হান্নান এবং মাতার নাম পারুল আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফেরি করে স্যান্ডেল বিক্রি করতেন। ফেরি করে চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা মরদেহ গ্রহণের জন্য সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট