1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ৯.৩০ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ সুনন্দা রায়।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক সুবিধা, মামলার ধরন, আবেদন পদ্ধতি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী মোঃ বিলাল আহমদ ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। এতে সাধারণ মানুষ অল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পেয়ে থাকেন।
সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, , মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তামাবিল হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম, জৈন্তাপর, যুব উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমাসহ বিভিন্ন দপ্তরের, তথ্য আপা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

সভায় জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় উচ্চ আদালতের মামলার চাপ কমছে। পাশাপাশি দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই বিচারিক সেবা পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট