1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের উদ্বোধন জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১

জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ডে মরহুম বাম্পার কবিরের স্মরণে তিনদিনব্যাপী আসামপাড়া প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত চেতনা সৃষ্টি করে। বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যখন মাঠে ব্যস্ত থাকবে, তখন তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন হওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুখ মিয়া, কয়েছ আহমেদ,  উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমেদ, আব্দুস সামাদ, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদার, আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমেদ মেম্বার, ওমর ফারুখ, আব্দুল জলিল, রাজু আহমেদ রাজাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী ম্যাচে রাজা একাদশ মুখোমুখি হয় জলিল একাদশের। তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার তাঁর বক্তব্যে মরহুম বাবা বাম্পার কবিরের রুহের মাগফিরাত কামনা করে ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করে বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনা গড়ে ওঠে। ভবিষ্যতেও যুবসমাজের পাশে থেকে এ ধরনের ক্রীড়া আয়োজনের নিয়মিত পৃষ্ঠপোষকতা করব এবং সুস্থ সমাজ গঠনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট