1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ সিলেট সীমান্তে অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা

জৈন্তাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭’: নিবন্ধিত খেলোয়াড়দের নির্ধারিত মাঠে উপস্থিত থাকার আহ্বান

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর দল গঠন কার্যক্রমে অংশ নিতে জৈন্তাপুর উপজেলায় নিবন্ধনকারী খেলোয়াড়দের নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট খেলার মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত খেলার মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিবন্ধনের সময় খেলোয়াড়দের দেওয়া মোবাইল নম্বরে ইতোমধ্যে এসএমএস পাঠানো হয়েছে। এতে কোন তারিখে এবং কোন মাঠে উপস্থিত হতে হবে, সে বিষয়ে তথ্য জানানো হয়েছে।

তবে কোনো খেলোয়াড় এসএমএস না পেয়ে থাকলেও তাকে নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমেও তথ্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের মাধ্যমে নিবন্ধিত শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া হবে।

উপজেলার বিভিন্ন মাঠে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত থেকে দল গঠন কার্যক্রমের সার্বিক বিষয় তদারকি করবেন। নিবন্ধিত খেলোয়াড়দের নির্ধারিত মাঠে যথাসময়ে উপস্থিত থাকার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট মাঠের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তাপুর উপজেলায় দল গঠনের স্থান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা

ইউনিয়ন| নির্ধারিত খেলার মাঠ| দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি| মোবাইল নম্বর……
দরবস্ত ইউনিয়নে সেন্ট্রাল জৈন্তা স্কুলের খেলার মাঠ| দায়িত্বে মো. শরীফ উদ্দিন লিটু (০৭১২-৩২৫৬৭৭)

নিজপাট ইউনিয়নে ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ খেলার মাঠ। দায়িত্বে মো. বদিউল আলম (০১৭১০-৮০৮২৬০)

ফতেহপুর ইউনিয়ন … হরিপুর ফুটবল মাঠ| দায়িত্বে শাহীন আলম (০১৭১১-৯১৩১৯৪)

চারিকাটা ইউনিয়ন… ভিত্রিখেল পূর্ব খেলার মাঠ| দায়িত্বে রাজিব দে (০১৬২৪-০৫০৫৪)

চিকনাগুল ইউনিয়ন… হাবিব নগর চা-বাগান খেলার মাঠ| দায়িত্বে মো. নুরুল ইসলাম( ০১৭১২-৩৩১৫১৭)

জৈন্তাপুর ইউনিয়ন… বাংলাবাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের মাঠ| দায়িত্বে আব্দুল আহাদ(০১৭১৫-১৪২০৬৬)

সময়: সকাল ৯টা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৭-এর দল গঠন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিবন্ধিত সব খেলোয়াড়কে এসএমএস পাওয়া বা না পাওয়ার বিষয়টি বিবেচনায় না নিয়ে নির্ধারিত মাঠে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট