1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নব নির্বাচিত ত্রি- বার্ষিক কমিটির দায়িত্ব গ্রহন ও বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মে) বাদ এশা উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মিলনায়তনে এই দায়িত্ব গ্রহন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে স্হানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নূর এর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন ৪ নং বাংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব।

পরে অতিথিদের আসন গ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন দীর্ঘ দেড় যুগের বেশী সময় ধরে ৪ নং বাংলা বাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি সুনামের সহিত এলাকায় ব্যবসা সম্প্রসারণ ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

তারা বলেন, অত্র এলাকার শ্রমজীবী মানুষ পাথর বালু সংশ্লিষ্ট পেশায় তিন পুরুষ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। তবে দীর্ঘদিন যাবৎ স্হানীয় পাথর কুয়ারী বন্ধ থাকার কারণে প্রায় ৯৫% ভাগ আমদানি নির্ভর পাথরের উপর মিল মালিকটা নির্ভরশীল হয়ে পড়েছে। যার কারণে দিন দিন বিনিয়োগ শুধু বাড়াতে থাকায় সাধারণ ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন।

তারা বর্তমান সময়ে নির্বাচিত স্হানীয় সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট ম্যানুয়েল পদ্ধতিতে বন্ধ থাকা পাথর কুয়ারী ও বন্ধ থাকা বালু মহাল গুলো খুলে দেয়ার আহবান জানান। পাশাপাশি ক্রাশার মিল মালিকদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিতে সরকারি নীতিমালা গ্রহনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নতুন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, সদ্য বিদায়ী সভাপতি আবু সুফিয়ান বিলাল, শ্রীপুর পাথর কুয়ারী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ,হাজী মোস্তাক আহমেদ চৌধুরী, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মিরণ মেম্বার,সোলেমান আহমেদ কন্টু,আহমেদ আলি মেম্বার, আমির আলি,হাজি মোহাম্মদ সেলিম আহমেদ চৌধুরী, জাহিদ মিয়া, মাস্টার মুজিবুর রহমান, সুনীল দেবনাথ, রফিক মিয়া, ইসলাম উদ্দিন।

নব গঠিত কমিটির সহ সভাপতি আব্দুল খালিক ভূট্টো, কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া,সাবেক কোষাধ্যক্ষ কাজি জয়নাল আবেদীন, সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, বর্তমান কমিটির সদস্য তারা মিয়া, আক্তার হোসেন আকাশ সহ সমিতির অন্যান্য মিল ব্যবসায়ী সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী কমিটির সভাপতি আবু সুফিয়ান বিলাল নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেনের হাতে সমিতির প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন এবং অতিথিবৃন্দ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট