1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চারটি ভারতীয় মহিষ, নিভিয়া লোশন, সিগারেট, কম্বল ও খাসিয়া পান।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ও ভোরে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষগুলোর সিজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে, একই দিন রাতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮৩ পিস ভারতীয় নিভিয়া লোশন, ২২৮ পিস সিগারেট, ২০টি কম্বল ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৪ লাখ ৪০০ টাকা।

দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট