1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর অঞ্জনা ভৌমিক ভারতের আগরতলা থেকে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করছিলেন। যাত্রাপথে বিমানের দরজায় ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে তাঁর মরদেহ স্বজনদের সঙ্গে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে আসা হয়। মৃত ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা স্বজনদের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাঁদের ট্রাভেল পারমিট প্রদান করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মৃত অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের আজেরা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম লালু ভৌমিক। মরদেহ হস্তান্তরের সময় তাঁর সঙ্গে ছিলেন বোন শান্তা ভৌমিক (৪৮) এবং বোনের ছেলে দীপ জ্যোতি (১৮)। তাঁরা দুজনই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট