1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস ও আতশবাজিসহ প্রায় ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট