1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার অনুমোদনে জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের ৬৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৩১ মে ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে মিছবাহুল আম্বিয়াকে আহ্বায়ক, রুহুল ইসলাম রাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফরহাদুজ্জামান ফাহাদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জৈন্তাপুর উপজেলায় জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

এদিকে নবনির্বাচিত আহ্বায়ক মিছবাহুল আম্বিয়া ও সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদ তাঁদের ওপর অর্পিত দায়িত্বের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তারা বলেন, জৈন্তাপুর উপজেলা তাঁতীদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় সংগঠনের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট