1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে পর্যায়ক্রমে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে তিনি শ্রী শ্রী কেন্দ্রি কেন্দ্রী হাওড় সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজায় আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সকাল থেকে পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো—শ্রী শ্রী কালিবাড়ী পূজামণ্ডপ (নিজপাট), শ্রী শ্রী মহাদেব বাড়ী ঘিলাতৈল পূজামণ্ডপ এবং শ্রী শ্রী দুর্গা মন্দির পূজামণ্ডপ (শ্রীপুর চা বাগান)।

সোমবার বিকেল সাড়ে ৫টায় শ্রী শ্রী কেন্দ্রি কেন্দ্রী হাওড় সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। এ সময় তাঁরা পূজামণ্ডপের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পূজায় আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল আহাদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, শ্রী ধন নমসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপনে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট