1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

মহান মে দিবসে জৈন্তাপুরের শ্রমজীবী মানুষের প্রতি রোটারিয়ান খসরুর শুভেচ্ছা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

মহান মে দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও মানবিক জীবনযাপনের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকল মেহনতী মানুষের ঘাম ও পরিশ্রমের ফলেই সমাজ এগিয়ে যাচ্ছে। তাদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রোটারিয়ান খসরু তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আসুন, আমরা সবাই শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষায় সচেতন হই এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
শেষে তিনি জৈন্তাপুরসহ দেশের সকল শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট