1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে চিহ্নিত কারবারি শাকিল আটক জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন সিলেটে হানিট্র্যাপ চক্রের আরও এক সদস্যকে আটক করেছে র‍্যাব-৯ জৈন্তাপুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ -১৪৩৩ উদযাপন সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক জৈন্তাপুরে দুই প্রবীণ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কারাদণ্ড জৈন্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থী ইমাম উদ্দিন নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহান স্বাধীনতা দিবসে জৈন্তাপুর উপজেলা বিএনপির শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

জৈন্তাপুরের পারিছা খন্দকার পেলেন ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

 

জৈন্তাপুর উপজেলার নিজপাট মাস্তিংহাটি এলাকার অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান খন্দকার ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী সালেহা বেগম—একটি সাফল্যমণ্ডিত পরিবারের গর্বিত অভিভাবক। তাদের চার সন্তানই নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

এই পরিবারের কনিষ্ঠ কন্যা পারিছা খন্দকার ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬৭৫তম স্থান অর্জন করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ-এ ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন প্লাস এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ–৫ অর্জন করেন।

তাদের প্রথম কন্যা মাস্টার্স সম্পন্ন করে জৈন্তাপুরের বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। দ্বিতীয় কন্যা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় কন্যা সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের সাফল্যের ধারাকে আরও উজ্জ্বল করেছেন। পরিবারের একমাত্র পুত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

শিক্ষা, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবার জৈন্তাপুরবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত—যেখানে মা–বাবার আদর্শ ও ত্যাগের ফলেই চার সন্তানের এমন ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট