1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে ৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ জৈন্তাপুরে রয়েল ডায়াগনস্টিক এর আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত জৈন্তাপুরে সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ, মালিক পলাতক জৈন্তাপুরে শীতার্ত ভবঘুরে মানুষের পাশে উপজেলা প্রশাসন

জৈন্তাপুরে বালু উত্তোলন, পাহাড় কাটা ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের জরুরী বার্তা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সহ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে জনস্বার্থে গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রদান করা হয়েছে, যাতে জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পাথর চুরি, পাহাড় কাটা ও প্রশাসনের নামে চাঁদাবাজি প্রতিরোধে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।

১৮ই ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল পেইজ থেকে প্রচারিত বার্তায় জানানো হয় –
“জৈন্তাপুর উপজেলায় কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন, পাথর চুরি বা পাহাড় কাটা ইত্যাদি কর্মকাণ্ড কিংবা প্রশাসনের নামে চাঁদাবাজি করে, তাৎক্ষণিকভাবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দিক দিয়ে তা ধরিয়ে দিন। স্থানীয়ভাবে ঐক্য বাড়িয়ে এসব অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখুন। জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সকলের সহযোগিতা কাম্য। শুধু ছবি বা ভিডিও শেয়ার করাই যথেষ্ট নয়—সম্মিলিতভাবে অপরাধীদের বুঝিয়ে ঘোষণা করতে হবে। প্রশাসন সর্বদা আপনার সাথে আছে।’

বার্তায় আরো বলা হয়েছে-
“প্রশাসন বলতে এখানে জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ সকল প্রশাসনিক কর্মকর্তাকে বোঝানো হয়েছে। প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করা ও অপরাধের মূল শিকড় ভেঙে দেয়া ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব।”

এতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে বিরাজমান এসব অবৈধ কার্যক্রম প্রতিহত করার জন্য আন্তরিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে স্থানীয় মানুষ ও প্রশাসন একসাথে কাজ করলে অপরাধ, পরিবেশের ক্ষতি ও প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহারের মত গুরুতর সমস্যা দ্রুত কমানো সম্ভব হবে—এমনটাই মনে করছে জৈন্তাপুরের সর্বস্তরের জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট