1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে রয়েল ডায়াগনস্টিক এর আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬০৮ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় চিকিৎসা সেবা ও সবার জন্য মানসম্মত স্বাস্হ্যসেবা নিশ্চিতে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ই জানুয়ারি) উপজেলার আসামপাড়া আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর পক্ষ থেকে সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুল মালিক চৌধুরী (এমবিবিএস, সাস্ট এমআরসিএস পার্টি বি) এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন এ হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ ছাড়া সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী ও শিশু মেডিসিন রোগের চিকিৎসক ডাঃ নুসরাত ফারজানা তাসলিম ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ও নিউরোলজি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ মহসিন আহমদ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ বিষয়ে জৈন্তাপুর রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর পরিচালক মোঃ আমির আলি বলেন,জৈন্তাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা থেকে আগত বিভিন্ন রোগের চিকিৎসা ও পরীক্ষা নিরিক্ষায় রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব সুনামের সহিত কাজ করে যাচ্ছে। আর এই সেবা প্রদানের অন্যতম ব্যাক্তি হলেন আসামপাড়া গ্রামের কৃতি সন্তান ডাঃ আব্দুল মালিক। তিনি বলেন, আজ মূলত তারই চিন্তাধারার মাধ্যমে নিজ গ্রামে হতদরিদ্র মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এদিকে রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর আরেক পরিচালক মোহাম্মদ আবদুল হালিম জানান,জৈন্তাপুর উপজেলার পূর্ববাজারে এই হেলথ হাব অবস্থিত। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মানসম্মত চিকিৎসাসেবার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা নিরিক্ষার ব্যবস্হা রয়েছে। তাছাড়া নিম্নআয়ের মানুষের জন্য নিয়মিত ডিসকাউন্টের ব্যবস্হা আছে। এরই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা সমাজের হতদরিদ্র মানুষের নিকট পৌছে দিতে হাব এর পক্ষ থেকে এবং ডাঃ আব্দুল মালিকের সার্বিক তত্ত্বাবধানে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি জানান ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন এ স্হানীয় দেড়শ জন নারী পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট