1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে আবারও চোরাচালানবিরোধী সাফল্য দেখাল সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ই জানুয়ারি ২০২৬ ইং) সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সেনা ক্যাম্পের টিম তামাবিল মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সিলেট-ছ ২৩০৮ নম্বরের একটি সন্দেহজনক লেগুনা গাড়ি চেক করেন। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

এ সময় অভিযানে জব্দকৃত সিগারেটের মধ্যে ORIS ৫০০ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য – ৯০,০০০ টাকা সমপরিমাণ ও PATRON ৯৯০ প্যাকেট যার আনুমানিক বাজারমূল্য প্রায় মূল্য – ২,৯৭,০০০ টাকা সমপরিমাণ। আটককৃত পন্যের সর্বমোট মূল্য ৩,৮৭,০০০ টাকা সমপরিমাণ।

এ সময় অবৈধ বিদেশি সিগারেট পাচারকালে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিরা হলেন, জুবায়ের হোসেন। তিনি উপজেলার ফতেহপুর হাউদপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র। অপরজন হলেন আলিম উদ্দিন। তিনি একই ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের তুতা মিয়ার পুত্র।

সেনাক্যাম্পে সূত্রে জানা যায়, আটক হওয়া আসামি ও জব্দকৃত পন্য পরবর্তীতে দুপুর ১:৪০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে । এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক(এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত পন্য সামগ্রি পুলিশ হেফাজতে নেন।

সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর টহল ও তল্লাশি নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট