1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ, মালিক পলাতক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যসহ তায়েফ পরিবহনের একটি পর্যটকবাহী বাস থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ২রা জানুয়ারি ২০২৬ ইং) দুপুর ২:৩০ মিনিটে জৈন্তাপুর থানার উপ- পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তামাবিল মহাসড়ক একটি চেকপোস্ট পরিচালনার সময় বাসটি তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ৭০ পিস ভারতীয় কম্বল (মূল্য আনুমানিক ১,৫৫,০০০/- টাকা), ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ (মূল্য ৮০,০০০/- টাকা) এবং ১০০ পিস SESA তৈল (মূল্য ২৫,০০০/- টাকা) যাহার সর্বমোট ২,৬০,০০০/- টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান বাস থামার সাথে সাথেই পন্যের মালিক কৌশলে পালিয়ে যায়। তার সঠিক নাম ও ঠিকানা সংগ্রহ করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট