1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতের অভিযান মোবাইল কোর্টে এক ড্রাইভারের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সংলগ্ন চিকনাগোল ইউনিয়নের উমনপুর এলাকায় পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯শে ডিসেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের খবর পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত অপরাধীরা পালিয়ে যায়। তবে অন্য একটি স্থানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজন ড্রাইভারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তদের আগেও সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা অমান্য করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, অভিযানের বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

এছাড়া নির্বাচনি রাস্তা পরিদর্শনের সময় নিজের জমি থেকে মাটি কাটার একটি ঘটনায় আইন না জানার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধে কোনো তদবির গ্রহণ করা হবে না বলে প্রশাসন কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

অন্যদিকে, জৈন্তাপুর বাজার সংলগ্ন একটি পুকুর পরিষ্কার কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রশাসন নির্বাচনী দায়িত্বের পাশাপাশি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বার্তায় বলেন, পাহাড়, বালু ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনপ্রতিনিধি, মুরব্বি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ জরুরি। সমাজের দায়িত্বশীলরা ঐক্যবদ্ধভাবে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুললে অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তির সাহস থাকবে না প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার। জৈন্তাপুর প্রাকৃতিক সম্পদ রক্ষায় সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জৈন্তাপুরকে একটি আদর্শ সংবাদচর্চার এলাকায় পরিণত করার প্রত্যাশা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট