1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে চেকপোস্টে প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ২

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে গত ৪ মার্চ ২০২৬ খ্রি. রাত ৭টা ৫৫ মিনিটে মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।

জৈন্তাপুর মডেল থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বিএমএফ বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১২-৩০২৪) তল্লাশি করা হয়। এ সময় বাসটি থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—
১৭০ বক্স কাবেরী মেহেদী (মূল্য ৩৪,০০০ টাকা),
খোলা কাবেরী মেহেদী ২ হাজার ৯৭৫ পিস (মূল্য ৪৪,৬২৫ টাকা),
অরেঞ্জ ট্যাং ৫০ প্যাকেট (মূল্য ১২,৫০০ টাকা),
খোলা জিরা ৩৩০ কেজি (মূল্য ১,৮১,৫০০ টাকা)
এবং ‘Suraj JEERA’ লেখা হলুদ ও সবুজ রঙের ১১টি প্লাস্টিক বস্তা।
সবমিলিয়ে জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ২,৭২,৮৪৫ টাকা।

পুলিশ জানায় এ ঘটনায় পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পণ্য দেশে আনা ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মো. রাকিব মিয়া বাবু (২১), পিতা: মো. হারুন হাওলাদার, স্থায়ী ঠিকানা: পূর্ব বকুলতলী, কাজিরাবাদ ইউনিয়ন, বেতাগী, বরগুনা; বর্তমান ঠিকানা: কাঠগড়া বাজার, আশুলিয়া, ঢাকা।
২) রাকিবুল ইসলাম (২৫), পিতা: আব্বাস আলী, বাড়ি: বিন্নিবাড়ী, ৬নং ঠাকুরকান্দি ইউনিয়ন, নালিতাবাড়ী, শেরপুর; বর্তমান ঠিকানা: কাঠগড়া, আশুলিয়া, ঢাকা।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত রবিউল ইসলাম (৪০) নামের অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন , গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় জব্দ রাখা হয়েছে। আটক দুই আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট