1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

গভীর রাতে জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে চারটি বালুবাহী ট্রাক জব্দ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

 

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযানে অবৈধভাবে বালু পাচারকালে চারটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ই মার্চ) রাত আনুমানিক ১২ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রুপচেং গরুরঘাট এলাকায় বালু বহনকালে তিনটি এইস পিক-আপ আটক করা হয়েছে।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে বালু ঘাট সংলগ্ন সাইটে আরো একটি চালকবিহীন ট্রাক পাওয়া গেলে তার চাকার বাতাস ছেড়ে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যদের পাহারায় ট্রাকগুলোকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।

একই দিন রাত আনুমানিক ১:১৫ ঘটিকায় সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব এর নেতৃত্বে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় আরো একটি ১০ চাকার বালুনাহী ট্রাক আটক করা হয়। এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অভিযানে অংশ নেয়। পরে আটক করা বালুবাহী ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।

পৃথক দুই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি জানান অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় মোট ৭ টি বালুবাহী ছোটবড় ট্রাক, একটি ফেলুডার ও ২৫ স্তুপ বালু জব্দ করা হয়েছে। জব্দ করা ট্রাকগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট