1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক জৈন্তাপুরে দুই প্রবীণ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কারাদণ্ড জৈন্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থী ইমাম উদ্দিন নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহান স্বাধীনতা দিবসে জৈন্তাপুর উপজেলা বিএনপির শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১ জৈন্তাপুরে গণহত্যা দিবসে শহীদ গণকবরে প্রশাসনের পূষ্পার্ঘ্য অর্পণ জৈন্তাপুরে ১০ম শ্রেণির ছাত্র নিখোঁজ, পরিবারের উদ্বেগ জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল মদ সহ দুই কিশোর আটক

জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন, ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি বৃদ্ধি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

বুধবার (১১ই মার্চ) বেলা ৩ ঘটিকা হতে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড়গাঙ জাঙ্গালঘাট, রুপচেং গরুঘাট ও সারী-২ এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ সময় উপজেলার বড়গাঙ নদী সংলগ্ন নিজপাট ইউনিয়নের জাঙ্গালঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন, উপজেলার লক্ষিপ্রসাদ গ্রামের শহীদ মিয়ার পুত্র ইসমাইল হোসেন (২০), রুপচেং এলাকার কন্টু মিয়ার পুত্র তাবাসসুম আহমেদ (১৭), পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের রফিকুল হকের পুত্র খাইরুল ইসলাম (২৪) ও জাঙ্গাইল গ্রামের হারুণ মিয়ার পুত্র মামুনুর রশীদ (১৮)।

পরে নিজপাট রুপচেং এলাকায় অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উপস্থিত সবাই পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা ১০ টি বারকি নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়েছে।

সবশেষে অভিযান চালানো হয় সারী-২ এলাকায়। এখানে নদীর পাড় কেটে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনের অপরাধে আরো চারজনকে আটক করে প্রশাসন। আটককৃতরা হলেন, উপজেলার ভিতরগাঙ এলাকার সফাতউল্লাহর পুত্র জামাল উদ্দিন (২৫) একই গ্রামের খলিলুর রহমানের পুত্র আসাদ আহমেদ (২৮), গোয়াইনঘাট ধর্মগ্রামের অলিউর রহমানের পুত্র সেবুল আহমেদ (৩৫) ও একই গ্রামের শফিক মিয়ার পুত্র আবদুল করিম(৪৫)।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত স্হান হতে বালু উত্তোলন না করে ফসলি জমি ধ্বংস করে এবং নদীর তীরবর্তী বসতভিটা ঝুঁকিতে ফেলে বালু উত্তোলন করার দায়ে বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যাবস্হাপনা আইনে দুইটি স্পট হতে সাতজনকে সর্বনিম্ন তিনদিন থেকে সর্বোচ্চ তিন মাস মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আটককৃতদের একজনের বয়স ১৭ বছর হওয়ায় এজাহারের মাধ্যমে উপযুক্ত আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত দিবেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট