1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে মহান মে দিবস পালিত: পৃথক দুই শ্রমিক সংগঠনের র‍্যালী ও আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মহান মে দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথকভাবে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের অধিকার ও দাবিদাওয়া তুলে ধরেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম কর্মসূচিতে, শুক্রবার (১ মে) সকাল ১০টা ১০ মিনিটে জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রবের নেতৃত্বে র‍্যালীটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়, চুনাহাটী মসজিদ, পুনরায় বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেইট প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামাল হোসেন এবং জৈন্তাপুর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

বক্তারা পরিবেশের দোহাই দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কোয়ারী ও বালু মহাল দ্রুত খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচি সকাল ১১টা ৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অন্যদিকে, সকাল ১১টা ৩৫ মিনিটে মহান মে দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আরেকটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে র‍্যালীটি থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি হেলাল আহমদ এবং উপজেলা শাখার সেক্রেটারি শাহিদুর রহমানসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী। কর্মসূচি দুপুর ১২টা ৫ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট