1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) রাত ৩টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর হাই স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, হরিপুর বাজারস্থ মেসার্স পাঁচ ভাই এন্টারপ্রাইজের সামনে খালি জায়গায় দুই ব্যক্তি মাদক সহ অবস্থান করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ঘিরে ফেলেন এবং তল্লাশির একপর্যায়ে মো. বিলাল মিয়া (৩৮), পিতা মৃত বাচ্চু মিয়া, সাং- মনতৈল, থানা- জুড়ি, জেলা- মৌলভীবাজার এর কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল এবং কবির আহমদ (৩২), পিতা ছমির উদ্দিন, সাং- চান্দগ্রাম, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার এর কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয় জনতা দুইজনকে জৈন্তাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাস্হলে এসআই লিটন চন্দ্র ঘোষ উপস্থিত হয়ে আসামিদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করেন।
পরে আসামিদ্বয়কে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এ সময় তিনি স্থানীয় জনগণের এই সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন জনসচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট