1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে পিউরিয়া প্রিমিয়াম সুইটস শো রুমের শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডস জৈন্তাপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর সদরে তামাবিল মহাসড়ক সংলগ্ন তৈয়ব আলি কমপ্লেক্সে এই শো রুমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুর প্রারম্ভে ফিতা কেটে শো রুমের উদ্বোধন করেন পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডস এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব কফিল উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবদুল জব্বার (দা বা), তৈয়ব আলি কমপ্লেক্সের সত্ত্বাধিকারী প্রভাষক ফারুক আহমেদ, ব্যবসায়ী আব্দুর রহমান,পিউরিয়া সুইটস এন্ড পিউর ফুডস এর সিনিয়র ব্যবস্হাপক শহীদুল ইসলাম, শো রুম ব্যবস্হাপক এম মন্জুর আলি,আমিনুল ইসলাম, আরিফুর রহমান চৌধুরী রাজু সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা হতে আগত শিক্ষক, আলেম উলামা সহ স্হানীয় ব্যবসায়ীবৃন্দ।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিউরিয়ার ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব কফিল উদ্দিন বলেন,জৈন্তাপুর উপজেলায় এটি পিউরিয়ার ২য় ব্রাঞ্চ। জৈন্তাপুরবাসীর পিউরিয়া ফুডের প্রতি ভালোবাসা ও চাহিদার পরিপ্রেক্ষিতে পিউরিয়া তাদের ব্যবসায় প্রসারিত হচ্ছে। তাছাড়া বৃহত্তর সিলেট অঞ্চলে পিউরিয়া মানসম্মত খাদ্য ও মিষ্টান্ন সরবরাহে ভোক্তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইফতার সামগ্রী সহ মানসম্মত খাদ্য সামগ্রী নিশ্চিতে জৈন্তাপুর সদরে এই প্রতিষ্ঠানটি সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে দামের বিষয়টি সাধ্যের মধ্যে রাখার পাশাপাশি আয়ের একটি অংশ হতদরিদ্র মানুষের কল্যানে ব্যয় করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

পরে শো রুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা আবদুল জব্বার (দা বা)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট