1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

রমজানের শিক্ষাকে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে” …আল্লামা উবায়দুল্লাহ ফারুক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৭৫ বার পড়া হয়েছে

 

রাওজাতুল ইসলাম চাক্তা মাদরাসা,দরবস্ত,জৈন্তাপুর,সিলেট এর উদ্যোগে রামজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ১৪ রমজান,বুধবার দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রমজান হচ্ছে সিয়াম সাধনা ও তাকওয়া অর্জনের মাস।রমজান হচ্ছে কল্যাণ ও বরকতের মাস।
মুসলিম মিল্লাতের জন্য রহমতস্বরুপ এই মাসটি আত্মগঠন,নৈতিক উন্নতি,চারিত্রিক দৃঢ়তা,পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠন এবং সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক সুবর্ণ সুযোগ।

তিনি বলেন,এই মাসের শিক্ষা নিয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনে,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে।

তিনি চাক্তা মাদরাসায় রামজানিয়া ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস।এই মাসে আপনারা কোরআন প্রশিক্ষণ নিচ্ছেন।কোরআনের চর্চা করছেন।আপনারা উত্তম মানুষ। সেরা মানুষ।

আলোচনা পরবর্তী মুসলিম মিল্লাতের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন
রাওজাতুল ইসলাম চাক্তা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম মাসউদ আজহার, কারী মাওলানা কবির আহমদ,মাদ্রাসার শিক্ষক,মাও.ইউসুফ আহমদ,মাও.রুহুল আমিন, মাও.আব্দুল্লাহ আল মাহফুজ,
হাফিজ,তুফায়েল আহমদ,কারী সুলাইমান,কারী নুমান আহমদ,জনাব মনির উদ্দিন, জনাব,আব্দুল জলিল,প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট