1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে আসামপাড়া প্রিমিয়ার লীগের উদ্বোধন জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ট্রাক, ফেলুডার সহ ২৫টি বালুর স্তূপ জব্দ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলনকৃত মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২৫টি বালুর স্তূপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কাজে নিয়োজিত একটি ফেলুডার ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ খ্রি) তারিখ বিকেল ৩:৩০ মিনিট  জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে অবস্থিত বালুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মজুত করা আনুমানিক ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়।জানা যায়, জব্দকৃত বালু পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার পর সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি) জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট