1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা ও রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
শনিবার (৯ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি জৈন্তাপুর উপজেলা দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, “জৈন্তাপুরের কিশোর ফুটবলাররা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে। তাদের এই সাফল্য শুধু জৈন্তাপুরের জন্য নয়, পুরো সিলেটবাসীর জন্য গর্বের। যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।
উল্লেখ্য, শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জৈন্তাপুর উপজেলা দল ১-০ গোলে গোলাপগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট