1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের নতুন ইজারাদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীর হোসেন।

সোমবার (১১ মে) বিকেল ৩টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাজারটির দায়িত্ব বুঝে নেন।

জানা যায়, ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা গ্রহণ করেন জাহাঙ্গীর হোসেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর (নেতা শুক্কুর), ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুণ রশিদ সরকার, প্রবীণ মুরুব্বি জালাল মিয়া, ব্যবসায়ী ফখরুল ইসলাম, আদর্শগ্রাম বালু-পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাট, আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শামীম আহমেদ, সাবেক সভাপতি আব্দুল জলিল, বৃহত্তর আসামপাড়া আশ্রয়ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক আলী হোসেন ও সদস্য শফিক মিয়া।

এছাড়াও ইজারাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে আবদুল করিম, সাইফুল ইসলাম, সুলতান আহমদ, রাসেল আহমেদ, অলিউর রহমান, আলী আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নতুন ইজারাদারের মাধ্যমে বাজারের সাপ্তাহিক হাটকে আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তারা দাবি জানান, বর্তমানে হাঁস-মুরগি বিক্রির পাশাপাশি গবাদিপশু কেনাবেচার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। এতে বাজারের পরিধি বৃদ্ধি পাবে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আরও বেশি সুবিধা পাবেন বলে তারা মত প্রকাশ করেন।
বক্তারা নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বাজারের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট