1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত চারজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— কয়েজ আহমদ (৩৫), পিতা- শমছুল ইসলাম প্রকাশ নুর মিয়া, গ্রাম- নিজপাট মাহুতহাটি; লুৎফুর রহমান (৬০), পিতা- মৃত আব্দুল হান্নান, গ্রাম- টেংরা; আক্তার হোসেন (২২), পিতা- মৃত মাইন উদ্দিন, গ্রাম- রাজবাড়ী এবং সজল দেব (২৮), পিতা- প্রিয়লাল চন্দ্র দেব, গ্রাম- নিজপাট তোয়াশীহাটি। সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ অফিস এলাকা থেকে প্রথমে কয়েজ আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে আটক করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত মাসুদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এসময় তাদের কাছ থেকে শিলং তীর খেলার ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট