1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে দুই কেন্দ্রে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নেয় ৯৪৮ শিক্ষার্থী জৈন্তাপুরে শিব সংঘ যুব ফোরামের ১৫ বছর পূর্তি ও দামোদর মাস উপলক্ষে গীতাপাঠ ও প্রদীপ প্রজ্বালন সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ জৈন্তাপুরে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ১৯ বিজিবির অভিযানে সিলেট সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু; মরদেহ হস্তান্তর তামাবিলে জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার জৈন্তাপুরের চার বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ জৈন্তাপুরে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার মালামাল জব্দ

সিলেটে ১৯ বিজিবির অভিযানে মাদক সহ ২২ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ ভ্যান এবং অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা।

​বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর আনুমানিক রাত ২ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘ছারীগাছা’ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ এবং ০১ টি পিকআপ ভ্যান আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মদ ও পিকআপের সিজার মূল্য ধরা হয়েছে ২১ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা।

​এছাড়াও, একই রাতে সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশী রসুন এবং পান জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৩৪ হাজার টাকা।

​জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবির এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মদ ও যানবাহন থানায় হস্তান্তরের এবং অন্যান্য চোরাচালানি মালামাল শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট