1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে দুটি টুরিস্ট বাস হতে ২১৭ পিস ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার -১

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় অভিযানে দুটি যাত্রীবাহী টুরিস্ট বাস থেকে মোট ২১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বাস থেকে একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর একটি বাস থেকে উদ্ধারকৃত কম্বলের মালিক পালিয়ে গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯শে ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে বিশেষ অভিযান চালায় মডেল থানা পুলিশ।

এ সময় অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ব-১৫-৪৮৫৭ নাম্বারের ইকরা পরিবহন বাস তল্লাশি করে ১১০ পিস ভারতীয় কম্বলসহ আবুল বাশার (৩৬) কে আটক করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইগড় কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের পুত্র।

একই সময় মনোহরদী পরিবহনের একটি (ঢাকা মেট্রো-ব-১৫-১৪৪২) বাস তল্লাশি করে আরও ১০৭ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কম্বলের প্রকৃত মালিক কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার নাম ও ঠিকানা সংগ্রহ করে পলাতক আসামি হিসেবে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, জব্দকৃত ২১৭ পিস ভারতীয় কম্বল পৃথক পৃথক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। শনিবার আটক হওয়া আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন , সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট