1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে ভারতীয় পণ্যসহ আটক- ২

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭:৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে কিলো-৯ ডিউটিরত অবস্থায় থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে শাহ আমানত পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২৯৪) একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন পণ্য পাওয়া যায়। এ সময় জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে কাবেরী মেহেদি ২৩০ প্যাকেট (মূল্য: ৫৫,২০০ টাকা), Sesa তেল ৩৬ প্যাকেট (মূল্য: ৯,০০০ টাকা) , Polo লজেন্স: ২২ প্যাকেট (মূল্য: ৫,৫০০ টাকা),Benzo চকলেট: ৫০ প্যাকেট (মূল্য: ৩৭,৫০০ টাকা) , ম্যাংগো সাবান: ১২ প্যাকেট , নিভিয়া বডি লোশন : ১০টি (মূল্য: ৭,৫০০ টাকা)
ওরিও বিস্কুট: ১০ প্যাকেট (মূল্য: ২,৫০০ টাকা) শনপাপড়ী: ১০ প্যাকেট (মূল্য: ১,২০০ টাকা)।

পুলিশ সূত্রে জানা যায় জব্দকৃত পন্যের সর্বমোট বাজারমূল্য প্রায় ১,২০,৮০০ টাকা সমপরিমাণ।

এ সময় অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার তৈয়ব উদ্দিন (৪৫), পিতা: মৃত মনির আহমেদ, সাং: সোনাকানিয়া ও
ইসমাইল (৫৫), পিতা: মৃত ইব্রাহিম, সাং: গারাংগীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। সোমবার সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট