1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

ফেনীতে অপহরণ হওয়া জৈন্তাপুরের যুবককে উদ্ধার করল র‍্যাব-৭

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০৩ বার পড়া হয়েছে

 

ফেনীতে অপহরণ হওয়া অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে উদ্ধার করেছে র‍্যাব-৭।
উদ্ধারকৃত ব্যক্তি ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০)। তিনি সেনা নম্বর ১২৩৪২০৩, সাবেক ইউনিট ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি। তার পিতা আবুল কালাম ও মাতা আমেনা বেগম। বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ২নং লক্ষ্মীপুর গ্রামে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মো. মাসুম আহমেদ একটি গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ফেনী যান। ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে ফেনী শহর এলাকা থেকে একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে।

দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিষয়টি নিয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে পুলিশ তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করলে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প অপহৃত সেনাসদস্যকে উদ্ধারে অভিযান শুরু করে।

অভিযানের অংশ হিসেবে ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব-৭।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি জানান, উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট