1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন নির্বাচন-২০২৬ খ্রি. বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২১৮ জন শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। ভোট শেষে গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফ উদ্দীন (লিটু)। তিনি সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ। তিনি সারিঘাট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক।

এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল আলম।
এছাড়া অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুফিজুর রহমান এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান।

নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে নব নির্বাচিত সভাপতি মোঃ শরিফ উদ্দীন (লিটু) ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এক যৌথ বক্তব্যে সকল ভোটার শিক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট