1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে পর্যটকবাহী বাস হতে ভারতীয় চকলেট ও জিরাসহ একজন আটক

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চলাকালে ভারতীয় চকলেট ও খোলা জিরাসহ একজন চোরাকারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ৪০ মিনিটে জৈন্তাপুর থানার উপ -পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কিলো-৯ এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করছিলেন।
এ সময় পর্যটকবাহী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-২২৪২) তল্লাশি করা হলে গাড়ির বক্সে থাকা ১১টি ব্যাগ থেকে ভারতীয় ১০৭ প্যাকেট BENZO চকলেট (মূল্য ৮০,২৫০/- টাকা) এবং একটি সাদা বস্তায় থাকা ১০ কেজি খোলা জিরা (মূল্য ৫,০০০/- টাকা) উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৮৫,২৫০ টাকা সমপরিমাণ ।

এ সময় পন্য পরিবহনকালে ঘটনাস্থল থেকে পটিয়া, চট্টগ্রামের বাসিন্দা মোঃ মনির (৬০), পিতা- মৃত সুলতান আহমেদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট