1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে জৈন্তাপুরে মোবাইল কোর্ট অভিযান

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

 

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত জৈন্তাপুর ও ফতেহপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তাফা।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
অভিযানকালে বাজারের প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি রাস্তার ওপর দোকান না বসানো এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় ফতেহপুর বাজার পরিদর্শনে দেখা যায়, লেবু ৫০ টাকা হালি, আলু ২০ টাকা কেজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। এছাড়া দেশি মাছের দামও ক্রয়সীমার মধ্যে রয়েছে বলে জানানো হয়।
তবে মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মোবাইল কোর্টে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট