1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন সিলেটে হানিট্র্যাপ চক্রের আরও এক সদস্যকে আটক করেছে র‍্যাব-৯ জৈন্তাপুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ -১৪৩৩ উদযাপন সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক জৈন্তাপুরে দুই প্রবীণ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কারাদণ্ড জৈন্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থী ইমাম উদ্দিন নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহান স্বাধীনতা দিবসে জৈন্তাপুর উপজেলা বিএনপির শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ মাইক্রোবাস জব্দ, আটক ৪

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে পুলিশ।

২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে চেকপোস্ট ডিউটি চলাকালে জৈন্তাপুর মডেল থানা-এর সামনে সিলেট–তামাবিল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—
রবিউল হাসান (২৫), পিতা আফছার আলী, সাং বাইচাইল;
মোঃ সাহাদৎ হোসেন (১৯), পিতা মফিজুর রহমান;
মোঃ অন্তর (১৯), পিতা শহিদুল ইসলাম—উভয়ের সাং ঘাটাইল, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল;
এবং আলীমুর রাজি (৩২), পিতা রেজাউল ইসলাম, সাং পাথালিয়া, থানা জামালপুর সদর, জেলা জামালপুর।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—
৫টি প্লাস্টিকের বস্তায় ২৮৫ বক্স Kaveri Mehendi (মূল্য ৫৭ হাজার টাকা),
৫টি বস্তায় PONDS Bright Beauty Face Wash (100gm) ১,২০০ পিস (মূল্য ৩ লাখ টাকা),
KEO Karpin Olive Oil ২০০ মিলি ৪০ পিস (মূল্য ৮ হাজার টাকা),
KEO Karpin Olive Oil ১০০ মিলি ৯০ পিস (মূল্য ৯ হাজার টাকা),
Emami 7 Oils ২০০ মিলি ৩৫ পিস (মূল্য ৮ হাজার ৭৫০ টাকা),
এবং MUUCHSTAC Face Wash ১০০ মিলি ২৭০ পিস (মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা)।
এছাড়া জব্দকৃত হাইএস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৭৭ হাজার ২৫০ টাকা সমপরিমাণ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনাটি ঘটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।আটক চার আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট