1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীরশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে মার্চ) ভোরে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

এর আগে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসে সূচনা করেন। পরে একে একে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ পিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জোসেফ মঞ্জুর চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেন সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট