1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কারাদণ্ড

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার লালাখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত ভারী নৌকা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।

পরবর্তীতে একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের পেছনের এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারায় দুইটি মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
নবী ইসলাম আমিন (১৯), পিতা: মসকত আলি, গ্রাম: ২ নং লক্ষীপুর এবং নূরউদ্দিন ইসলাম (৪৫), পিতা: মৃত কাশেম আলি, গ্রাম: চারিকাটা ভিত্রীখেল। এ সময় পৃথক দুইটি অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট