1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে দুই প্রবীণ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৬০ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া গ্রামের বর্ষীয়ান দুই শালিশি ব্যাক্তিত্ব ও ব্যবসায়ীর মাত্র ১৮ ঘন্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় বইছে শোকের ছায়া।

গত রবিবার (২৯শে মার্চ) বিকেল ৫:০০ ঘটিকার সময় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসামপাড়া গ্রামের বর্ষীয়ান মুরুব্বি আব্দুস সাত্তার (৮৫)।

এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ দিকে দীর্ঘদিন শারীরিক জটিলতার কারণে হাঁটাচলা এক প্রকার বন্ধ ছিলো একই গ্রামের আরেক মুরব্বি ও ব্যবসায়ী আবদুল মতিন (৭৫) এর। গত দুইদিন পূর্বে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

সোমবার (৩০শে মার্চ) সকাল ১০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ। তিনি দীর্ঘদিন যাবৎ শ্রীপুর পাথর কোয়ারী ব্যাবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সিলেট নগরীর সোবহানীঘাটস্হ কুমিল্লা ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারী ছিলেন।

এদিকে একইদিনে দুইজন প্রবীন মুরুব্বির মৃত্যুতে আসামপাড়া গ্রাম সহ পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ এই দুই ব্যাক্তির মৃত্যুতে শোক প্রকাশ করছেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন ও আসামপাড়া গ্রামের প্রবীন মুরুব্বি ও সাবেক ইউপি সদস্য সৈয়দ আব্দুন নুর মেম্বার সহ অন্যান্যরা।

এদিকে মরহুম আব্দুস সাত্তারের পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার বাদ যোহর আসামপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুম আব্দুল মতিনের জানাযার সময় পরবর্তীতে জানানো হবে বলে নিশ্চিত করেছে তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট