1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন সিলেটে হানিট্র্যাপ চক্রের আরও এক সদস্যকে আটক করেছে র‍্যাব-৯ জৈন্তাপুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ -১৪৩৩ উদযাপন সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক জৈন্তাপুরে দুই প্রবীণ ব্যাক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযান: ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে কারাদণ্ড জৈন্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থী ইমাম উদ্দিন নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহান স্বাধীনতা দিবসে জৈন্তাপুর উপজেলা বিএনপির শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

জৈন্তাপুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ -১৪৩৩ উদযাপন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাব রেজিস্ট্রি অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

শোভাযাত্রার পূর্বে উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে সাব রেজিস্ট্রি অফিসের সামনে ঐতিহাসিক বটতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ‘এসো হে বৈশাখ’ গানের সঙ্গে উপস্থিত সকলে কণ্ঠ মেলান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি শুভেচ্ছা বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার এন ইসলাম মোহাম্মদ ফারুক, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট