1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে ৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ জৈন্তাপুরে রয়েল ডায়াগনস্টিক এর আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত জৈন্তাপুরে সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ, মালিক পলাতক জৈন্তাপুরে শীতার্ত ভবঘুরে মানুষের পাশে উপজেলা প্রশাসন

জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজারস্থ হাজী মহসিন কমপ্লেক্সের নিচ তলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে অভিযানটি পরিচালনা করে।

এ সময় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল জব্বার (২৮), পিতা-মৃত জহির উদ্দিন, সাং-ফান্দু, থানা-জৈন্তাপুর , জিসান (২০), পিতা-মৃত কয়ছল, সাং-রামপ্রসাদ, থানা-জৈন্তাপুর ও মারুফ আহমদ (২৬), পিতা-আব্দুল মোছাব্বির, সাং-লাউবিল জুলাই, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আটক তিন মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট