1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে ৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ জৈন্তাপুরে রয়েল ডায়াগনস্টিক এর আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত জৈন্তাপুরে সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ, মালিক পলাতক জৈন্তাপুরে শীতার্ত ভবঘুরে মানুষের পাশে উপজেলা প্রশাসন

জৈন্তাপুরে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের স্কুল পরিদর্শন

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুরে অবস্থিত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করেছেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুল মালেক।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় তিনি বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব স্কুলের অবকাঠামো, পাঠদান পদ্ধতি, শিক্ষার মান, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিটি প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি।

উল্লেখ্য, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলটি সারাদেশে বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ৪৫টি প্রতিষ্ঠানের একটি। এটি জৈন্তাপুর উপজেলার একমাত্র ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান, যা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্কুলের সার্বিক অগ্রগতি ও পরিবেশের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট