1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে ৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ জৈন্তাপুরে রয়েল ডায়াগনস্টিক এর আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত জৈন্তাপুরে সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ, মালিক পলাতক জৈন্তাপুরে শীতার্ত ভবঘুরে মানুষের পাশে উপজেলা প্রশাসন

জৈন্তাপুরে মোবাইল কোর্টে জরিমানা সহ কঠোর নির্দেশনা, প্রশাসনের তৎপরতা বৃদ্ধি

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া শংকরঘাট এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

এ সময় অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা এলোমেলোভাবে পালাতে শুরু করে।

অভিযানকালে একজনকে মাটি বা বালুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলেও অবহেলাপূর্ণভাবে কাজ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শ্রমিকদের সঠিকভাবে পরিচালনা না করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

পাশাপাশি ধুলাবালির দাপট ঠেকাতে ক্রাশার মেশিন মালিকদের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

এছাড়াও একই দিন দুপুর ৩ টায় উপজেলার আরেকটি এলাকায় পাথর চুরির অভিযোগে অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় তাৎক্ষণিক উদ্দেশ্য ব্যাহত হয়। পরে একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।

এ দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এদিন অভিযানে সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট