1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে ৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ এক ব্যক্তি গ্রেফতার জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ জৈন্তাপুরে রয়েল ডায়াগনস্টিক এর আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত জৈন্তাপুরে সেনা চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ, দুইজন আটক জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ, মালিক পলাতক জৈন্তাপুরে শীতার্ত ভবঘুরে মানুষের পাশে উপজেলা প্রশাসন

জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

এ সময় অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মোট ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টের আওতায় ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় একটি এবং ৫ নং ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দুইটি পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশগ্রহন করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব জানান, “উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”উপজেলা প্রশাসন পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট