1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। রোববার (১০ মে) সকালে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, জনসচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ নিরাপত্তা অভিযানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন সকালে জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে। পরে উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। এদিন বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে তামাবিল মহাসড়কের ফতেহপুর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ তল্লাশি অভিযান সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি সহ মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, ট্রাফিক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তারা আরও বলেন, নিরাপদ জৈন্তাপুর গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট