1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ই জানুয়ারি) দুপুর ৩টায় জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সন্নিকটে সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী সংলগ্ন ভাঙন কবলিত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় তিনি অবৈধ বালু উত্তোলনে কাজে জড়িত তিনজনকে একটি ট্রাক সহ আটক করেন। পরে তাদের নিকট হতে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদেরকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার না করে, তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডে দণ্ড ও জরিমানার বিধান রয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ ও নদী রক্ষায় সচেষ্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট