1. live@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ : নাগরিক সংযোগ
  2. info@www.nagorikshongjog.com : নাগরিক সংযোগ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক জৈন্তাপুরে মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২নং লক্ষীপুর ফুটবল একাদশের শিরোপা জয় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব গ্রহণ করলেন নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেন জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বিজয়ী জৈন্তাপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান খসরু জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযানে ভারতীয় চকলেট জব্দ আটক ১ জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহন সংবর্ধনা

জৈন্তাপুরে আর্মি চেকপোস্টে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

সাইফুল ইসলাম বাবু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে হরিপুর গ্যাস ফিল্ড–২৭ বীর ইউনিটের আর্মি চেকপোস্টে ডিউটিরত সেনাবাহিনীর টিম সন্দেহজনক সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ ১১-৭০৪২) থামানোর চেষ্টা করেন। এ সময় সিএনজি চালক গাড়িটি রেখে চেকপোস্টের আগেই দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সিএনজিটি তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে—
১৮০০ প্যাকেট ORIS সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা এবং
১৫০ প্যাকেট XSO সিগারেট, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
জব্দকৃত সিগারেটের মোট সিজার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৪৪ হাজার টাকা।

এ ঘটনায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানানো হয়, জব্দকৃত সিএনজি ও সিগারেট ৪৮ বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট